বাচ্চার দুধ দাঁতে পোকা: কেন অবহেলা করবেন না
চিকিৎসা-তথ্য যাচাই করেছেন ডাঃ অতশী ইসলাম৭ নভেম্বর ২০২৬
দুধ দাঁত তো পড়েই যাবে? দুধ দাঁতের নিচেই নতুন দাঁত তৈরি হয়, আর দুধ দাঁত তার জায়গা ধরে রাখে। তাই দুধ দাঁতেরও যত্ন দরকার।
বাচ্চার দুধ দাঁতে পোকা হলে কী হয় দেখুন
কোন লক্ষণে দেখাবেন?
- দাঁতে কালো বা বাদামি দাগ, বা গর্ত।
- শিশু খেতে চায় না, বা রাতে দাঁতের ব্যথায় কাঁদে।
- ঠান্ডা বা মিষ্টি খেলে ব্যথা।
- মাড়ি ফোলা বা মাড়িতে পুঁজের ফোঁড়া।
অবহেলা করলে কী হতে পারে
- ক্ষয় দ্রুত ছড়ায়দুধ দাঁতের এনামেল পাতলা, তাই ক্ষয় দ্রুত ভেতরে যায়।
- নার্ভে পৌঁছালে ব্যথাশিশু খেতে চায় না, রাতে কাঁদতে পারে।
- পুঁজ জমে, মাড়ি ফুলে যায়সংক্রমণ নিচের নতুন দাঁতের ক্ষতি করতে পারে।
- আগে দাঁত হারালে জায়গা কমেপাশের দাঁত সরে আসে, নতুন দাঁত আঁকাবাঁকা উঠতে পারে।
বয়স অনুযায়ী ব্রাশ
- ৩ বছরের কমপ্রথম দাঁত উঠলেই শুরু করুন, সাধারণত ৬ মাসের দিকে। ফ্লোরাইড টুথপেস্টের পাতলা প্রলেপ দিয়ে আপনিই ব্রাশ করে দিন।
- ৩ থেকে ৬ বছরমটরদানার সমান ফ্লোরাইড টুথপেস্ট দিন। শিশু ব্রাশ করবে, আপনি পাশে থেকে দেখবেন।
- ৭ বছর ও তার বেশিনিজে ব্রাশ করতে পারে। মাঝে মাঝে দেখে নিন ঠিকমতো হচ্ছে কি না।
সব বয়সেই দিনে ২ বার, প্রায় ২ মিনিট করে ব্রাশ করুন। শেষবার ঘুমানোর আগে। টুথপেস্ট গিলবে না। ব্রাশের পর থুতু ফেলবে, পানি দিয়ে কুলি করবে না।
খাবারের অভ্যাস
- ঘুমের সময় বোতলে দুধ বা মিষ্টি নয়।
- চকলেট ও মিষ্টি কম দিন, বারবার না দিয়ে খাবারের সঙ্গে দিন।
প্রথম ডেন্টাল ভিজিট কখন?
প্রথম দুধ দাঁত উঠলে বা ১ বছর হওয়ার আগেই একবার দেখান। এতে শিশু ডেন্টিস্টের সঙ্গে অভ্যস্ত হয়, আপনিও ক্ষয় ঠেকানোর পরামর্শ পান। ডেন্টিস্টের ভয় দেখাবেন না।
চেম্বারে কী চিকিৎসা হয়
দুধ দাঁতের পোকা, ফিলিং ও দাঁত তোলা। শিশুকে ভয় না দেখিয়ে, বুঝিয়ে ধীরে ধীরে করা হয়।
কখন দ্রুত দেখাবেন
ব্যথা বা মাড়ি ফোলা থাকলে দেরি করবেন না। মুখ ফুলে গেলে বা জ্বর এলে সেদিনই চিকিৎসা নিন। শ্বাস নিতে বা গিলতে কষ্ট হলে হাসপাতালে যান।
আরও প্রশ্ন
দুধ দাঁত তো পড়েই যাবে, ফিলিং কেন?
ক্ষয় ছড়ালে ব্যথা ও সংক্রমণ হতে পারে, আর আগে দাঁত হারালে নতুন দাঁতের জায়গা কমে যায়। কোন চিকিৎসা লাগবে, পরীক্ষা করে ডেন্টিস্ট বলবেন।
শিশু ভয় পেলে কী করব?
আগে থেকে ইতিবাচকভাবে বলুন, ইনজেকশন বা ব্যথার ভয় দেখাবেন না। ব্যথা শুরুর আগে চেকআপে আনলে শিশু সহজে অভ্যস্ত হয়।
কোন চিকিৎসা লাগবে, পরীক্ষা করে ডেন্টিস্ট বলবেন।